• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

উপজেলা নির্বাচন: ৮১ উপজেলায় সেনাবাহিনী টহল চলছে

Armyঢাকা: চতুর্থ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে গতকাল বুধবার মধ্যরাত থেকে ৮১টি উপজেলায় মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ও নির্বাচন পরবর্তী ২ দিনসহ মোট ৫ দিন সেনাবাহিনীর সদস্যরা স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে।

ইসি সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে সংশ্লিষ্ট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা সদস্যরা মাঠে থাকবে। প্রতি উপজেলায় এক প্লাটুন করে সেনা মোতায়েন করা হচয়ছে। প্রতি প্লাটুনে ৩৪ জন করে সেনা সদস্য থাকবে।

এছাড়া এসব উপজেলায়ে আজ বৃহস্পতিবার মধ্যরাত (১২টার পর) থেকে প্রর্থীদের প্রচার-প্রচারণ শেষ হবে। আইন ভঙ্গ করা হলে তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি গাজীপুরে নির্বাচনী সহিংসতায় একজন নিহত হওয়ায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে আদালত সীমানা জটিলতায় সিলেটের ফেন্সুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এর ফলে ১৫ মার্চ ৮৩ উপজেলার পরিবর্তে ৮১ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ