• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নিখোঁজ জামায়াত নেতার লাশ উদ্ধার

lashসিসি ডেস্ক: রাজশাহী নগরীতে এক জামায়াত নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চারদিন পূর্বে বগুড়া থেকে নিখোঁজ হয়েছিলেন। মঙ্গলবার রাতে নগরীর পদ্মার চর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মইন উদ্দিন আকন আদমদিঘী আহামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ছিলেন। তিনি জামায়াতের রোকন বলে জানিয়েছেন আদমদীঘি উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান। মতিহার থানার এসআই অহিদুর রহমান বলেন, সন্ধ্যায় পদ্মার চরে লাশ পড়ে থাকতে দেখে জেলেরা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে পরিবারের সদস্যরা মর্গে এসে মৃতদেহ সনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে দুপুরে মইন উদ্দিনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আতাউর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে মইন উদ্দিন বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরদিন আদমদীঘি থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ