• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে বালিকা ফুটবল বিষয়ক কর্মশালা

DSC_0034সিসি নিউজ: নীলফামারীতে অনূর্ধ্ব ১৫ বালিকা ফুটবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার  বিকালে নীলফামারী জেলা স্টেডিয়ামে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ কর্মশালার আয়োজন করে। নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আরিফ হোসেন মুনের  সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী নাহারিন নাহার, সহ- সভানেত্রী নুজহাত নুহেরী, পৌর প্যানেল চেয়ারম্যান দৌলত জাহান ছবি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিটের ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার। বালিকা ফুটবলাদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন রাশেদা আক্তার শম্পা। মিসরাত জাহান মৌসুমীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই  প্ল্যানের অনূর্ধ ১৫ বালিকা ফুটবল টুর্নামেন্ট প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। খেলাধূলায় বালিকাদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারা দেশের অনূর্ধ ১৫ বয়সী ২১০ জন বালিকাকে এক মাসের আবাসিক প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের আতœবিশ্বাস বাড়াতে দেওয়া হয়  ৫ দিনব্যাপি শিশু সুরক্ষা, জীবন দক্ষতা, জেন্ডার ও নেতৃত্বের বিকাশ বিষয়ে প্রশিক্ষণ। অনুষ্ঠানে নীলফামারীর ৩০ জন অনূর্ধ্ব ১৫ বালিকা ফুটবলারকে প্রদান করা হয় প্রশিক্ষণের সনদ। এতে  আরো জানানো হয় ৩০ জন বালিকা ফুটবলার দুই দলে ভাগ হয়ে ২৩ মার্চ নীলফামারী জেলা স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবেন। বিজয়ী দল রংপুর বিভাগের হয়ে ২৫ মার্চ লড়বেন কুষ্টিয়া দলের সাথে। কর্মশালায় বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিগণ, সাংবাদিক, জেলার বরেণ্য ক্রীড়াবিদগণ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তাগণ ও নীলফামারী জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ