রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মিয়াপাড়া সীমান্তে উদ্ধারকৃত শফিকুল ইসলাম ওরফে কালু মিয়ার লাশ বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার সাড়ে ৪টার দিকে আর্ন্তজাতিক পিলার ১০৭২ ও ১০৭৩ এর নিকট ভারতের কালাইয়ের চর বিএসএফ এবং বালিয়ামারী বিজিবি এর ঘন্টা ব্যাপি পতাকা বৈঠকে মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কালাইয়ের চর বিএসএফ ইনেসপেক্টর পাডাম শিংহ এবং বিজিবি বালিয়ামারী কম্পানি কোমান্ডার মনির উদ্দিন। পরে ভারতের কালাইয়ের চর পুলিশ কর্মকর্তা সু সিং এ নিকট থেকে বাংলাদেশের রাজিবপুর থানা ভারপ্রাপ্ত (তদন্ত ) কর্মকর্তা জাহাঙ্গির আলম লাশ গ্রহন করেন ।
উল্লেখ্য গত শুক্রবার রাতে শফিকুল ইসলাম নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার ভারতের অভ্যন্তরে তার লাশটির সন্ধান মিলে। আইনের জটিলতার কারনে বিএসএফ লাশটির ময়না তদন্ত শেষে তা বুধবার হস্তান্তর করে। পুলিশ লাশটি সন্ধ্যা সাড়ে ৬টায় রাজিবপুর থানায় নিয়ে আসে।