• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনী

T-20খেলাধুলা ডেস্ক: ক্রিকেটের জমজমাট টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের উদ্বোধনী পর্দা উঠছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির এই আসরকে আরো জমকালো করে রাখতে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশের মাধ্যমে স্বাগত জানানো হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বিকাপকে।
২০১১ সালের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের সফল আয়োজক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেবার সফলতা দেখাতে পারায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দায়িত্ব দিয়েছে।
এই প্রথম একসঙ্গে ২৬টি দল অংশ নেবে। ছেলেদের ১৬টি দলের পাশাপাশি মেয়েদের ১০টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে। বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টের পর্দা উঠবে ১৬ মার্চ।
মাসব্যাপী এই টুর্নামেন্টকে ঘিরে রাজধানী ঢাকায় এখন সাজসাজ রব। ১১৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট নগরীর শোভাবর্ধন করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে অধিকাংশ দলই এখন বাংলাদেশে অবস্থান করছে।
এশিয়া কাপের আগে নিরাপত্তা নিয়ে সংশয় জাগায় বিদেশি দলগুলোকে বাড়তি নিরাপত্তা দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। বলতে গেলে ক্রিকেট দলগুলোকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ