• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নিজের পেটেই ছুরি চালালেন এক মাদকাসক্ত

Hili News01হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নেশাগ্রস্থ অবস্থায় নিজের পেটেই ছুরি চালালেন এক মাদকাসক্ত। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় স্ত্রীর সাথে কথা কাটাকটির এক পর্যায়ে হিলির মধ্যবাসুদেবপুর এলাকায় নিজের খাবার দোকানের ছুরি দিয়ে রাশেদ (৪৫) এ ঘটনা ঘটান। এখন সে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এলাকাবাসী জানায়, রাশেদ অনেক দিন থেকেই মাদকাসক্ত। প্রতিদিনের ন্যায় আজও সে মদ্যপ অবস্থায় হিলির মধ্যবাসুদেব (রাজধানীমোড়) এলাকায় নিজেদের হোটেলে আসে। এ সময় তার স্ত্রীর সাথে বাকবিতন্ডতা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদ হোটেলের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে নিজেই নিজের পেটে ঢুকিয়ে দেয়। মারাত্মক আহত  অবস্থায় রাশেদকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমান বলেন, আহত রাশেদকে মুর্মূষ অবস্থায় ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে তবে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদরের হাসপাতালে পাঠানো দরকার।
হাসপাতালের বারান্দায় আহত রাশেদের স্ত্রী বিলকিস বেগম (৪০) কান্নাজড়িত কন্ঠে জানান, মাদকের কালো ছোবলে আজ আমার স্বামীর এই পরিণতি। মাদকের কারণে আর কত সংসারে অশান্তি নেমে আসবে। প্রশাসনের কি কিছুই করার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ