• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবি’র প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

haji_mohammad_danesh_science_and_technology_university_dinjpur_bd_17963দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১ এর ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. বলরাম রায়। প্রধান হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, উত্তর জনপদে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা একটা আর্শীবাদ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টি দেশের পঞ্চম স্থানে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়কে সেরা বিদ্যাপীঠে পরিণত করার দায়িত্ব নবীন শিক্ষার্থীদের। ছাত্র-ছাত্রীদের পড়াশুনার ব্যয়ভার রাষ্ট্র বহন করছে। সুতরাং রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. আনিস খান, কৃষি অনুষদের ডীন প্রফেসর টিএমটি ইকবাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মো. মামুনুর রশীদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. মো. মোস্তাফিজার রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান এবং প্রক্টর প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ