• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নগ্ন হতে আপত্তি সানি লিওন

Sani leonবিনোদন ডেস্ক: ভিন্ন এক ধরণের খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। ‘রাগিণী এমএমএস ২’-তে স্নানঘরে একটি দৃশ্যে বক্ষ অনাবৃত করার প্রস্তাব করা হয়েছিল সানি লিওনকে। কিন্তু তাতে আপত্তি জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে ডট ইনের খবরে বলা হয়, ‘রাগিণী এমএমস ২’-তে ছয় ঘণ্টা সময় নিয়ে করণ মেহরা ও সানি লিওনকে দিয়ে স্নানের দৃশ্যের শুটিং করেন পরিচালক ভূষণ প্যাটেল। শুটিংয়ের একপর্যায়ে সানিকে বক্ষদেশ অনাবৃত করার প্রস্তাব করা হলেও তিনি তা করতে রাজি হননি। তিনি ছবির প্রোডাকশন টিম ও পরিচালকের কাছে এ দৃশ্য থেকে নিষ্কৃতি চান। তাঁর সঙ্গে আলোচনার পর পরিচালক কৃত্রিমভাবে নগ্ন আবহ তৈরির সিদ্ধান্ত নেন। এতে সম্মতি দেন সানি। ক্যামেরায় ১৭টি আঙ্গিকে এ দৃশ্যটি ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রটিতে সানি লিওনের ভূমিকা প্রসঙ্গে পরিচালক ভূষণ প্যাটেল বলেন, ‘আপনারা সিনেমায় নতুন অবতাররূপে সানিকে দেখতে পাবেন। আপনারা তাঁকে নতুন কিছু করতে দেখবেন, যা আগে দেখেননি। আপনারা আগে কখনো তাঁর নাচ দেখেননি। কিন্তু “বেবিডল” গানে তিনি সেটা করে দেখিয়েছেন। গানটির জন্য তিনি ১০ দিন মহড়া দিয়েছেন।’

ভূষণ প্যাটেল আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে দারুণ অভিনয় করেছেন সানি। তিনি অনেক অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন। আমরা সানিকে নতুনরূপে চেয়েছি এবং এতে আমরা সফল হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ