খেলাধুলা ডেস্ক: ক্রিকেটের জমজমাট আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের পর্দা উঠল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে এ পর্দা উঠে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ১৮ মিনিটে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপ সুন্দরভাবে উদযাপনে দেশবাসীর সহযোগিতা চাই।’ বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা রাতদিন খেটে এ আয়োজন করেছেন। বিদেশি বন্ধুরাও আমাদের সহায়তা করেছে।’