ঢাকা: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। দেশের সব জেলা, উপজেলা, মহানগর এবং ঢাকার থানায় থানায় এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনের মালিকানায় থাকা কুইক রেন্টালের ভর্তুকি দিতে জনগণের ওপর বিদ্যুতের দাম বাড়ানোর বোঝা চাপানো হয়েছে।
এর আগে বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুতের দাম ৬.৬৯ শতাংশ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মার্চ মাসের ১ তারিখ থেকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর প্রতিবাদে সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী অভিযোগ