• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পদ্মায় ডুবে গেলেন দু’বন্ধু

Deathমুন্সীগঞ্জ: শুক্রবার লৌহজং উপজেলা সদরের ঘোড়দৌড়ের কাছে পদ্মার চরে বেড়াতে এসে ঢাকার তরুন ব্যবসায়ী হাসানুর রহমান নিপু (৩০) পদ্মায় ডুবে মারা গেছেন। তার সঙ্গী ব্যবসায়ী মো. সুমনকে (২৫) মূমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত নিপু কাজির পাগলা গ্রামের মৃত আব্দুল মতিন হিরুর পুত্র। লৌহজং থানার ওসি আবুল কালাম রাতে জানান, এই দু’বন্ধু ঢাকার বাসিন্দা। স্থানীয় কাজীর পাগলায় একটি অনুষ্ঠানে যোগদান করে গাড়ি নিয়ে লৌহজং থানা সংলগ্ন পদ্মার নতুন চরে বিকালে বেড়াতে আসে তরুন দু’ব্যবসায়ী। তাদের সাথে এক শিশু ছিল।
শিশুটিকে পাশে দাঁড় করিয়ে দু’বন্ধু পদ্মা নদীতে গোসল করতে নামে। এক পর্য়ায়ে তারা তালিয়ে যাচ্ছিল। এই সময় শিশুটি চিৎকার করলে জেলে ও আশপাশের লোকজন ছুটে আসে। সুমনকে মূমূর্ষু অবস্থায় তাৎক্ষনিক উদ্ধার করেও নিপুকে রক্ষা করা যায়নি। পরে জাল ফেলে অনেক চেষ্টার পর নিপুর মৃত দেহ উদ্ধার করা হয়। তারা সাঁতার জানতো না। এই রিপোর্ট লেখার সময় পরিবারের বুক ফাটা আর্তনাতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। ছয় ভাই এক বোনের মধ্যে নিপু তৃতীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ