মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদরে একটি বাড়িতে আগুন লেগে মা ও দুই শিশুসহ একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে সদর উপজেলার বিনোদপুর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
ফিরোজা বেগম (২৫), তার দুই বছরের ছেলে ফাহিম ও তিন মাসের ছেলে মাসুল বিল্লাহ এ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। সেই সঙ্গে ফিরোজার শাশুড়িও নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘুমন্ত অবস্থায় তাদের শোয়ার ঘরে আগুন লাগে।ফলে কিছু বুঝে ওঠার আগেই তারা আগুনে ঝলসে যান। স্থানীয়রা আগুন দেখে ছুটে আসেন এবং আগুন নেভানোর পর নিহতদের লাশ উদ্ধার করেন।