• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ত্রিশালে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

Gono Petoniময়মনসিংহ: ত্রিশালে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। এদের মধ্যে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। পরে একজনকে গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করলেও কিছুক্ষণ পর সে ডাকাত সদস্যও মারা যায়।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালিবাজারের রাজাবাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে সাইফুল ইসলামের (২৯) বাড়ি কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ী গ্রামেই। অপর দুইজন গফরগাঁও উপজেলার পাগলা থানার আব্দুল মান্নান (৩০) ও আবুল কালাম (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ডাকাতির করার জন্য উপজেলার কালিবাজারের রাজাবাড়ীতে বসে ডাকাতদল প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করে। তাদেরকে আটক করে গণপিটুনি দেয় জনতা। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় আরেকজন। একটু পরে তিনিও মারা যান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার তিন ডাকাত নিহত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ