• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিবিরকর্মীকে পিটিয়ে হত্যা

Deathবাগেরহাট: বাগেরহাট সদর উপজেলায় মানজারুল ইসলাম (২৪) নামে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনের ভোট চলাকালে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেঘনিতলা কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

নিহত মানজারুল বাগেরহাটের কচুয়া উপজেলার চরটেংরাখালী গ্রামের শেখ আবজাল হোসেনের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজে অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র।

বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নাসির আহমেদ মালেকের দাবি ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে। তাদের থামাতে গিয়ে হামলায় আরও ৭ জন আহত হয়েছে বলেও দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ