• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে অস্ত্রসহ দু’ছিনতাইকারী আটক

Rajarhat News Pic-15-03-14-2
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে অস্ত্রসহ দু’ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে সদর ইউপি’র মন্ডলের বাজার নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে রাজারহাট-তিস্তা সড়কে মন্ডলের বাজার টেকনিক্যাল কলেজের রেল লাইনের পার্শ্বে স্থানীয়রা দু’যুবককে ছিনতাইয়ের প্রস্তুতিকালে আটক করে এবং তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল, মরিচের গুড়া ও একটি ১৫ ইঞ্চি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা দু’ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে থানা পুলিশের হাতে সোর্পদ করে। আটককৃতরা হলো-দিনাজপুর জেলাধীন চিরিরবন্দর উপজেলার নওখোড় গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র রাসেল মিয়া (২০) ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন আপুয়ারখাতা গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র সাজেদুল ইসলাম সাজু (১৯)। এ বিষয়ে রাজারহাট থানার এ,এস আই শফিকুল ইসলাম বলেন, আটককৃত দু’যুবককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ