• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

SAM_2780 copy
বীরগঞ্জ (দিনাজপুর)  প্রতিনিধি: বীরগঞ্জে শনিবার ঢাকা বিশবিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশবিদ্যালয়ে চান্সপ্রাপ্ত (টইঈ)র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়স্থ ইউনিভারসিটি বেইস কোচিংয়ের (টইঈ) আয়োজনে বীরগঞ্জ ডিগ্রী কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র দিনাজপুর বিভাগীয় কাস্টমসের সহকারী কমিশনার মোঃ পায়েল পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জজ আদালতের পাবলিক পশিকিউটর আলহাজ্ব এ্যাড.হামিদুল ইসলাম,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ম.ই মিলন, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ ডিগ্রী কলেজর প্রভাষক মোঃ আব্দুল মতিন, প্রভাষক খাদেমূল ইসলাম, প্রভাষক আমিনুল ইসলাম মিন্টু, প্রভাষক রোকুনুজ্জামান রোকন, প্রভাষক মোঃ আব্দুল লতিফ,  ইউনিভারসিটি বেইস কোচিংয়ের (টইঈ) পরিচালক  মোঃ আলামীন (৪র্থবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রমুখ।
পরিচালক মোঃ আলামীন জানান, এ বছর (টইঈ)  বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং থেকে ১৩ জন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫৭ জন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ফ্রি পড়ানো সহ ভর্তির ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে সহযোগীতা করা হয়। চান্সপ্রাপ্তরা হলেন ঃ- হিতেশ রায় (দর্শন-ঢঃবিঃ), শোহেল রানা (লোক প্রশাসন ঢাঃবিঃ), রাশেদুল ইসলাম (ভাষা বিজ্ঞান ঢাবি), খসরু রোমান (ইতিহাস রাবি), এম আর রনি (নাট্যকলা রাবি), শান্তুনু রায় (জীব বিজ্ঞন জাবি), পারভেস ইসলাম (ইংলিশ হাবি-প্রবি), খুরশিদা আক্তার (বিবিএ হাবি-প্রবি), জেসমিন আক্তার (বিবিএ হাবি-প্রবি), সাঈদ আনসারী (কৃষি হাবি-প্রবি), হাসান আলী (নৃবিজ্ঞান জবি), কামরুন নাহার (বাংলা বিআরইউ), রুহুল আমিন (দুর্যোগ ব্যাবস্থাপনা বিআরইউ)। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে রজনী গন্ধার স্টিক ও ক্রেষ্ট তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ