• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয় দিয়ে শুরু করলো টাইগাররা

t-20খেলাধুলা ডেস্ক: সব হতাশ আক্ষেপ ঝেড়ে ফেলে দুর্দান্তভাব জয়ের নেশায় ফিরে এসেছে বাংলাদেশ। এশিয়াকাপে যে আফগানিস্তানের কাছে লজ্জায় ডুবেছিল এবার সেই আফগানদের রীতিমত নাকানিচুবানি খাওয়ালো বাংলাদেশের টাইগাররা। এক কথায় উড়িয়ে দিয়েছে তাঁদের বাংলার দামাল ছেলেরা।

জেতার জন্য যখন দরকার তখন আনামুল হক বল উড়িয়ে মারলেন লংঅনের উপর দিয়ে গ্যালারীতে। সেই সঙ্গে আফগানরাও উড়ে গেলে এর সঙ্গে।

ব্যক্তিগত ২১ রানের মাথায় সাজঘরে ফিরেছেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। তামিমের উইকেটটি লুফে নেন সামিউল্লাহ শেনওয়ারি । পরে এনামুল হকের সঙ্গে জুটি গড়েন সাকিব আল হাসান। এর মধ্যে এনামুল হক (৪৪), সাকিব আল হাসান (১০)।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে টাইগারদের বোলিং তোপে পরে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায় আফগানরা। ৭৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে মাত্র ১ উইকেট হারিয়ে ১২ ওভারের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।

এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের পথে এগিয়ে গেল বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ