• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

গরমে সুস্থ থাকার কিছু টিপস

Lifeলাইফস্টাইল ডেস্ক: একবার ভাবুন মার্চের এই চাঁদি ফাটা রোদ্দুর তো এপ্রিল মে মাসতো পড়েই রয়েছে। তবে এই গরমে আপনাকে কিন্তু আপনার স্বাস্থের দিকটাও মাথায় রাখতে হবে। কারণ এসময় বিভিন্ন রোগের প্রকোপ পড়তে পারে শরীরে। তাই এই গ্রীষ্মে আপনার জন্য রইল সুস্থ থাকার কিছু টিপস :

বাড়িতে এবং গাড়িতে যদি এসি থাকে তবে গ্রীষ্মের এ সময়ে এগুলোকে পরিষ্কার করিয়ে নিন। কারণ এতে জমে থাকা ধূলোবালি থেকে বিভিন্ন অ্যালার্জী ও সংক্রমণ জাতীয় রোগ হতে পারে।

বেরী জাতীয় ফল কিন্তু প্রতিদিনের তালিকায় রাখতে হবে। এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা এই অবহাওয়ার শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

রোদে বেড়োতে হলে সানগ্লাস নিয়ে বেড়োতে ভুলবেন না। গরমে কিন্তু চোখেরও সুরক্ষা দরকার। ইউভি রশ্মি থেকে রক্ষাকারী সানগ্লাস ব্যবহার করা আরও বেশি উপকারি।

গরম কালে কমলালেবু, আঙুর, তরমুজ বা আম রাখুন খাবার তালিকায়। এগুলো বিভিন্ন মৌসুমি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে।

রাসায়নিক বোঝাই ক্ষতিকারক সানস্ক্রিন মাখার চাইতে আপনি বাড়িতেই ত্বক সুন্দর রাখার উপায় তৈরি করে নিতে পারেন। লেবুর রস, আমন্ড ওয়েল ও মধু মিশিয়ে প্রতিদিন মুখে মেখে নিন। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন দেখবেন ত্বকে সানবার্নের পরিমাণ অনেক কম হয়ে যাবে৷

দিনে পানি ও ফলের রস খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। কফি এবং চা খাওয়ার পরিমাণ যতটা সম্ভব কমিয়ে ফেলুন। চা ও কফি মেটাবলিজম বাড়িয়ে দেয়।

প্রতিদিন একগ্লাস করে নারকেলের পানি পান করুন। বিশেষ করে রোদে বেড়োনোর আগে। এছাড়াও বিভিন্ন রসালো ফলও খাওয়া অভ্যেস করুন। এগুলো আপনাকে গোটা দিন হাইড্রেট রাখবে

গরমে পেটের গোলমাল লেগেই থাকতে পারে। পেট সুস্থ রাখতে প্রতিদিন রাতে একবাটি দক দই খান।

রোদে বেড়িয়ে ঠান্ডা পানি একেবারেই খাবেন না৷ সঙ্গে পানির বোতল রাখুন৷

রেফ্রিজারেটারে পানি ঠান্ডা করার চেয়ে মাটির কলসীতে পানি রাখুন। এতে একটুকরো লেবু এবং পুদিনা পাতা ফেলে দিন। এতে জল ঠান্ডাও থাকবে তেমনি আপনার স্বাস্থ্যও ঠিক থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ