• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাসপোর্ট অফিস থেকে ১৬ দালাল আটক

Pas portঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ দালালকে আটক করেছে র‌্যাব-২ এর একটি দল। রোববার দুপুরে তাদের আটক করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দিন খান দালাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাসপোর্ট করতে আসা দেশের বিভিন্ন প্রান্তের লোকজনকে দ্রুত ও সহজে পাসপোর্ট পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র টাকা হাতিয়ে নিচ্ছে-এমন অভিযোগ পেয়েই র‌্যাব অভিযান চালায়। পরে ১৬ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

তিনি আরো জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১৬ দালালের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আটক দালালদের র‌্যাবের হেফাজতে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ