• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

৫ বাংলাদেশিকে পুলিশে দিয়েছে বিএসএফ

BSFসিলেট: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে আটককৃত ৫ বাংলাদেশিকে পুলিশে সোপর্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদপত্র পাঠিয়েছে বিজিবি।
আটককৃতরা হচ্ছে সুনামগঞ্জের ধর্মপাশার কার্তিকপুর গ্রামের হীরক হাজং (২৫), সুকেশ হাজং (২২) ও দিলীপ হাজং (৩৮) এবং নেত্রকোনার সুসং দুর্গাপুরের মহাদেব হাজং (৩২) এবং কলমাকান্দার ইরেন্দ্র হাজং (৪০)।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ৫ বাংলাদেশি ভুলক্রমে তাহিরপুর সীমান্তের বাগলী এলাকা দিয়ে ওপারে চলে যায়। এসময় বিএসএফ তাদেরকে আটক করে। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে সন্ধ্যায় বাগলীর জিরো পয়েন্ট এলাকায় পতাকা বৈঠক বসে।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে বড়ছড়া ফাঁড়ির বিএসএফর কোম্পানি কমান্ডার বাহাদুর সিংহ এবং বাংলাদেশের পক্ষে বিজিবির বীরেন্দ্রনগর ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার জামিল রওশন নেতৃত্ব দেন।
বৈঠকে বিএসএফ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে রোববার সকালে পতাকা বৈঠক করে তাদেরকে ছেড়ে দেয়ার আশ্বাস দেয়। কিন্তু সকালে তাদেরকে বড়ছড়া পুলিশে সোপর্দ করে বিএসএফ।
সুবেদার জামিল রওশন বলেন, সকালে পতাকা বৈঠক করে পাঁচ বাংলাদেশিকে ছেড়ে দেয়ার কথা ছিল বিএসএফের। কিন্তু তা না করে তাদেরকে পুলিশে সোপর্দ করায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ