ডোমার (নীলফামারী) প্রতিনিধি: আজ রবিবার দুপুর আড়াইটায় ডোমারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১২ পরিবারের মধ্যে ত্রান বিতরন করেন জাপার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর পক্ষে ডোমার উপজেলা জাতীয়পার্টি।
ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি তিন হাজার টাকা মুল্যের তিনটি কম্বল, তিনটি শাড়ী, নগদ পাচঁশত টাকা করে ৩৬টি কম্বল, ৩৬টি শাড়ী,নগদ ছয় হাজার টাকা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রান বিতরন করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনজারুল হক, সাঃ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, জাতীয় যুব সংহতির সভাপতি হামিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দু ।
শুক্রবার ভোর রাতে জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিমবোড়াগাড়ী গ্রামের চেয়ারম্যান পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩২টি ঘর, আসবাবপত্র, ধান চাল নগদ ৭০হাজার টাকা পুড়ে ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।