কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার এলজিইডির বাস্তবায়নে মুক্তিযোদ্ধা সংসদের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত করা হয়েছে। আজ রবিবার বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী প্রধান অতিথি হিসেবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্থর স্থাপনে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম ও প্রকৌশলী শাহ মোহাম্মদ আশরাফ উদ্দিন। প্রকল্পিত ব্যয় ধরা হয়েছে ২কোটি ৭লাখ ৬২হাজার ৪৫টাকা। অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবলু।