• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পার্বতীপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী বাচ্চু বহিস্কার

pic jakarea bachuপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দলীয় শৃংখলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক জাতীয়তাবাদী দল দিনাজুপর জেলা বিএনপির সদস্য ও পার্বতীপুর উপজেলা নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় এস,এম, জাকারিয়া বাচ্চু’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
জানা গেছে, আগামী ৩১ মার্চ পার্বতীপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১৯ দলের দিনাজপুর জেলা যাচাই বাছাই কমিটি মনমথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলামকে দলীয়ভাবে মনোনীত করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে দিনাজপুর জেলা বিএনপির সদস্য জাকারিয়া বাচ্চু উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পূর্ব মুহুর্ত পর্যন্ত দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছেন। ফলে  গত ১৫ মার্চ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র স্বাক্ষরিত (সূত্র নং-বিএনপি/বহিস্কার/৭৭/১০৬/২০১৪) পত্রে দিনাজপুর জেলা বিএনপির সদস্য এস,এম, জাকারিয়া বাচ্চুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিস্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ