• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাঁধ নির্মানের শুরুতেই অনিয়ম দূর্নীতির অভিযোগ

Badarganj photo-00বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে রংপুরের বদরগঞ্জে দক্ষিণ মাদাই খামার যমুনেশ্বরী নদীর বাঁধ নির্মানের শুরুতেই ঠিকাদারদের অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তিনটি পয়েন্টে ওই নদীতে ৫৬০ মিটারের বাঁধ নির্মানে কাজ চলছে। ওর্য়াক অর্ডার অনুযায়ী ঠিকাদাররা বাঁধ নির্মানের কাজ না করে নিজের ইচ্ছামত কাজ করছে। এমকি বাঁধ নির্মানের জায়গা হতে অবৈধভাবে বালু উত্তলোন করে সিসি ব্লকের কাজ করছে ওই ঠিকাদাররা। এলাকাবাসী অনেকেই আশংকা করছে বাঁধ নির্মানের অল্পদিনের মধ্যেই ভেঙ্গে নদীগর্ভের বিলিন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার লোহানীপাড়া মাদাই খামার যমুনেশ্বরী নদীর উপরে ঠিকাদারের মালপত্র স্তুপ আকারে পড়ে আছে। সিসি ব্লোক নির্মানের কাজ শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু করেননি। সিসি ব্লোক নির্মানের জন্য অন্য স্থান থেকে বালু নিয়ে আসার পরিবর্তে ওই বাঁধ নির্মানের জায়গা হতে বালু উত্তোলন করে নদীর পাড়ে স্তুপ করছেন। আর ওই বালু দিয়ে ঠিকাদাররা  ব্লোকের কাজে ব্যবহার করবেন বলে এলাকাবাসী জানায়।
এলাকাবাসী তাহেরুল ইসলাম জানান,মাদাইখামার প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় সহ¯্রাধিক ঘরবাড়ী জমি-জমা ও অসংখ্য গাছপালা নদীতে বিলিন হয়ে যাওয়ায় সরকার বাহাদুর এই এলাকাকে রক্ষার জন্য ৫ কোটি ৩৫ লাখ টাকা ব্যায়ে বাঁধ নির্মানের বরাদ্দ দেন। কাজ পান, রংপুরের বিপ্লব, দিনাজপুেরর বাবু ও বদরগঞ্জের নাসিম কন্সট্রাকসনের মালিক নাসিমুল গনি নাসিম। কিন্তু একটি অসাধু চক্র সরকারের এই মহা পরিকল্পনাকে নস্যাৎ করার পায়তারা করছে। সরকারী দরপত্র অনুযায়ী ব্লোক নির্মানে যে বালু সিমেন্ট পাথর ব্যবহার করার কথা তা না করে যেনতেন ভাবে ব্লোক নির্মানের প্রস্তুতি নিয়েছে। এমনকি যমুনেশ্বরী নদীর বাঁধ নির্মান স্থান থেকে বালু উত্তোলন করছে ওই ঠিকাদাররা।
এলাকাবাসী সাইফুল ইসলাম বাবু জানান, ঠিকাদার ও ঠিকাদারদের দালালরা অসাধু উপায়ে নামমাত্র কাজ করে সমুদয় অর্থ আত্মসাৎ করার ফন্দি আঁটছে।
এলাকার সাধারন মানুষ এই অনিয়ম দূনীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ না করলে তারা বৃহৎ আন্দোলনের হুমকি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ