• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সোনালী ব্যাংকের ‘গণজিডি’

Sonali-Bankঢাকা: এবার ব্যাংকের আশপাশের লোকজনের ব্যক্তিগত তথ্য সংগ্রহের জন্য মাঠে নেমেছে সোনালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির সব শাখাকে ঘিরে ১০০ গজের মধ্যে অবস্থিত লোকজনের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট থানায় জিডি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে সোনালী ব্যাংক সূত্র জানিয়েছে।
পরপর দু’বার সুড়ঙ্গ কেটে এবং ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ব্যাংকটি। তাই অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক টিম গঠন করে সব শাখার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করতে হবে। একই সঙ্গে সব শাখার চারপাশে অবস্থিত বাসভবন, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদির মালিক, ভাড়াটিয়া, কর্মচারীদের নাম-পরিচয়পত্র সংগ্রহ করে থানায় জিডি করতে হবে। শুধু তাই নয়, সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক এবং জনসংযোগ কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন বলেন, ‘সোনালী ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনার মধ্যে ব্যাংকের শাখা এলাকার আশপাশের লোকজন সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছে।’
মন্ত্রণালয় থেকে এসব তথ্য ব্যাংক সংশ্লিষ্ট থানায় সংরক্ষণের কথাও বলা হয়েছে। সোনালী ব্যাংক জনগণের বিশ্বস্ততা অর্জন করতে সব ধরনের কাজই করে যাচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ