সিসি নিউজ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, সভাপতিমন্ডলী সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, উপদেষ্টা মন্ডলী সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন ও দলের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।
এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ প্রধান হিসাবে দলের সভাপতি মন্ডলী, কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে জাতির জনকের প্রতিকৃতিকে পুস্পপর্বক অর্পণ করেন।
এছাড়া আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন পর্যায়ক্রমে ফুলদিয়ে শ্রদ্ধা জানান।