• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহী বিদ্যা

Bidda Balanবিনোদন ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী বিদ্যা বালান। আইফা অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের আমন্ত্রণে গত ১১ মার্চ তিনি গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। আগামী ২৩ থেকে ২৬ এপ্রিল সমুদ্রপাড়ের নগরী ফ্লোরিডার টেম্পোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আইফা। এ উপলক্ষে আয়োজকরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যা বালান।

সংবাদ শেষে মুখোমুখি হয়েছিলেন সেখানকার একটি পত্রিকার। বাংলাদেশী বলতেই প্রতিবেদকের মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, নমস্কার। কেমন আছেন? আমি বাংলা বলতে পারি। প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আমার সকল ভক্তকে ভালবাসি। বাংলাদেশী ভক্তদেরও ভালবাসি। সবাইকে আমন্ত্রণ জানালেন আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার জন্য।

অফার পেলে বাংলাদেশে যাবেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই জানে আমি লোভী অভিনেত্রী। এ লোভ অন্য কোন লোভ নয়। অভিনয়ের লোভ। আমি যদি ভাল অফার পাই তাহলে অবশ্যই বাংলাদেশে যাবো এবং বাংলা ছবিতে অভিনয় করবো। তিনি আরও বলেন, আমি এখনও বাংলাদেশে যাইনি। তবে অফার পাওয়ার পর আমাকে দেখতে হবে ছবির চিত্রনাট্য, কাহিনী এবং সংলাপ। সব কিছু পছন্দ হলে অবশ্যই বাংলাদেশে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ