• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু’র জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

FULBARI_PICT_1ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বঙ্গবন্ধু শিশু মঞ্চে মিলাদ মহফিল, র‌্যালি, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ ফুলবাড়ী ইউনিট কমান্ডার মোঃ মজিরব রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ ও ব্র্যাকের সিনিয়র ম্যানেজার আব্দুল ওয়াকিল প্রমুখ।
ভক্ত সমাবেশে বিজিবির বাধা
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুষাফেরুষা সীমান্তের নোম্যানসল্যান্ডে কথিত দরবেশ  মরহুম ইব্রাহীম পাগলের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ভারত-বাংলাদেশের  ভক্তদের নিয়ে  সমাবেশ বিজিবির বাধায় পন্ড হয়েছে।  বিজিবি ও এলাকাবাসী  জানায়, ১৭ মার্চ ওই পাগলের  মৃত্যু বার্ষিকী উপলক্ষে সীমাšেতর আšতর্জাতিক পিলার নম্বর ৯৩৬ এর কাছে ভারতের বসকোঠাল এলাকার কিছু নাগরিক ভক্ত সমাবেশের আয়োজক করে। এ সমাবেশে যোগ দিতে  সকাল থেকে দুই দেশের হাজার হাজার মানুষের  আগমন ঘটতে থাকলে বিজিবি এতে বাধা দেয়।
ভক্ত সমাবেশ কমিটির সদস্য ভারতীয় নাগরিক  রফিকুল ইসলাম ও বাংলাদেশের রোস্তম আলী জানান, আমরা প্রতি বছরে মরহুম ইব্রাহীম পাগলের মৃত্যু বার্ষিকী পালন করি। এ উপলক্ষে দুই দেশের ভক্তরা তাঁর প্রতীকি মাজার জেয়ারত করতে সীমান্তের এই জায়গায় আসে। কিন্তু বিজিবির বাধার কারনে বাংলাদেশী ভক্তরা এবার আসতে পারছেনা।
এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার রহমত আলী জানান,অনাকাঙ্খিত যে কোনো ঘটনা এড়াতে ওই এলাকার সীমান্তে  বিজিবির টহল জোড়দার করা হয়েছে এবং কোন বাংলাদেশী নাগরিক যাতে ভারতের  ভক্ত সমাবেশে যোগ দেওয়ার জন্য নোম্যানসল্যান্ডে  প্রবেশ করতে না পারে সে জন্য সীমান্তে সমাবেশ চলাকালিন পর্যšত আমরা অবস্থান করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ