• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জামায়াত নেতাকর্মীদের আ. লীগে যোগদানের খবর ভিত্তিহীন

jamat-1ঢাকা: পাবনা জেলার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রাজ্জাক হোসেন রাজার নেতৃত্বে দুই শতাধিক জামায়াত-কর্মী আওয়ামী লীগে যোগদানের যে খবর প্রকাশিত হয়েছে তা বানোয়াট, কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছে জামায়াত। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করে দলটি।
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবদুর রহীমের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, পাবনা জেলার সদর উপজেলার ‘আতাইকুলা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির রাজ্জাক হোসেন রাজার নেতৃত্বে দুই শতাধিক জামায়া-কর্মী পাবনা সদরের এমপি গোলাম ফারুক খন্দকার প্রিন্সের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছে’ মর্মে আজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ কতিপয় পত্রিকার অনলাইন সংস্করণে যে ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশিত হয়েছে। এ রিপোর্ট বানোয়াট, কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো রাজ্জাক হোসেন রাজা নামে আতাইকুলা ইউনিয়নে জামায়াতের কোন লোকই নেই। কাজেই তার নেতৃত্বে জামায়াতের দুইশতাধিক কর্মীর আওয়ামী লীগে যোগদানের প্রশ্নই আসে না। মূলত: উপজেলা নির্বাচনকে সামনে রেখে অপপ্রচারের অংশ হিসেবে এবং জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ কল্পকাহিনী রচনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ