কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোররগঞ্জ বাসষ্টান্ডে প্রত্যাশা টেলিকম এন্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে মোবাইল মেরামত করতে দেয় উপজেলার কেশবা গ্রামের আরিফ হোসেন(২৪)। দীর্ঘদিন থেকে মোবাইল না পেয়ে মঙ্গলবার দুপুরে মোবাইল ব্যবসায়ীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে এবং এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কোমরে লুকিয়ে রাখা চাইনিজ কুড়াল বের করে কম্পিউটার ও দোকান ভাংচুর করে। স্থানীয় লোকজন তাকে আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।