• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফটকে তালা লাগানো জাবির সেই শিক্ষক বহিষ্কার

111ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এ সাময়িক বহিষ্কারদেশের সিদ্ধান্ত হয়।
তার বিরুদ্ধে সম্প্রতি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার বিভাগীয় কমিটিতে অবৈধভাবে অন্তর্ভুক্তি এবং এ ঘটনায় বিভাগের ফটকে তালা দিয়ে বিভাগে সংকটাবস্থা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বিভাগের এসব ঘটনায় গঠিত কমিটির কাছে এ অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে প্রেরণ করা হলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধান করে গঠিত কমিটিকে এক মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এরই ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য  জানান, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসিকে প্রধান করে গঠিত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত তিনি বহিষ্কৃত থাকবেন।’
এ বিষয়ে বহিষ্কৃত শিক্ষক মোহাম্মদ আলী আকন্দ বলেন, ‘এ ধরনের অন্যায় অভিযোগের মাধ্যমে আমাকে বহিষ্কার করে দুর্নীতিবাজদের দেবী হওয়ায় প্রথম নারী ভিসিকে অভিনন্দন জানাই।’
প্রসঙ্গত, বহিষ্কৃত মোহাম্মদ আলী আকন্দের বিরুদ্ধে বিভাগীয় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসেরও অভিযোগ রয়েছে। উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ