হিলি প্রতিনিধি: প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বুধবার দিনাজপুরের হাকিমপুরের হিলি ডাকবাংলোর সম্প্রসারিত ভবনের উদ্ধোধন করেন। উদ্ধোধন শেষে ডাক বাংলো চত্ত্বরে হাকিমপুর ইউএনও আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক, দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী সত্যেন্দ্র কুমার সরকার, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ।
মন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার এমপি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার হিলি স্থল বন্দর সড়কগুলিকে চার লেনে উন্নীত করাসহ একটি আধুনিক স্থল বন্দর হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।