
সিসি নিউজ: অবৈধ মাদক বিরোধী গণসচেতনতা মুলক সমাবেশ বুধবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর উপ অঞ্চলের উপ পরিচালক দিলারা রহমানের সভাপতিত্বে সমাবেশে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান, ৭ বিজিবি রংপুরের উপ অধিনায়ক মেজর মোঃ রুহুল আমিন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও মাদ্রসার অধ্যক্ষ মনসুর আলী বক্তব্য রাখেন।
বক্তারা মাদক নির্মূলে পরিবার থেকে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে সমাজ ও মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সকলের প্রতি আহবান জানান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন সমাবেশে।