
সিসি নিউজ: নীলফামারীর ডিমলায় দুই মাসব্যাপী মেয়েদের কারাতে প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার ডিমলা সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার,সমাপনী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন¡য়কারী মোস্তফা কামাল। এতে বিশেষ অতিথি ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাবিবুল ইসলাম। ডিমলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হানিফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মসূচি সমন¡য়কারী রেজানুল হক। উল্লেখ্য, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহ যাগিতায় গার্ল পাওয়ার প্রকলের অধীনে উদয়াঙ্কুর সেবা সংস্থা মেয়েদের জন্য দুই মাসব্যাপী এ কারাতে প্রশিক্ষণের আয়াজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন মেয়ে অংশগ্রহণ করেন।