সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের তুলসীরাম সড়কস্থ তারাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাহেদুল ইসলাম জাহিদের বাসা থেকে তার ব্যবহৃত পালসার মটরসাইকেল চুরি গেছে। বুধবার রাতে চোরেরা বাসার গ্রীল কেটে ও মটরসাইকেল রাখার ঘরটির তালা ভেঙ্গে ওই চুরির ঘটনা ঘটায়। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য যে, সৈয়দপুর শহরে গত তিন দিনে এ নিয়ে তিনটি দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। এর আগে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. সিরাজুল ইসলামের বাসা থেকে একটি মটরসাইকেল এবং তুলসীরাম সড়কের রোস্তম এন্ড সন্স’র সিন্দুক ভেঙ্গে নগদ টাকাসহ ১২৮ ভরি স্বর্নালঙ্কার চুরি গেছে।