সিসি ডেস্ক: উপমহাদেশের প্রখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিং আর নেই। ৯৯ বছর বয়সে দিল্লিতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। দীর্ঘদিন ধরে খুশবন্ত সিং শ্বাসকষ্টের দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
তাঁর ছেলে রাহুল সিংয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, আজ বৃহস্পতিবার তাকে দাহ করা হবে।
বিশ্বের বিভিন্ন সম্মানসূচক পদকসহ ভারতের ‘পদ্মবিভূষণ’ খেতাব অর্জন করেন তিনি।
খুশবন্ত সিংয়ের মৃত্যুতে ভারতের সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। ১৯১৫ সালের ২ ফেব্রুয়ারি পাকিস্তানের পাঞ্জাবের হাদালিতে জন্ম গ্রহণ করেন খুশবন্ত সিংয়।
যোজনা পত্রিকার প্রতিষ্ঠা ও ন্যাশানাল হেরাল্ড ও হিন্দুস্তান টাইমসের সম্পাদনার কাজ করেছেন খুশবন্দ সিং। ক্লাসিক সমগ্রে খুশবন্তের সংযোজন ‘ট্রেন টু পাকিস্তান’, ‘আই শ্যাল নট হেয়ার দা নাইটঅ্যাঙ্গেল’ ও ‘দিল্লি’।
১৯৯৫ সালে লেখেন ‘দা সানসেট ক্লাব’। তার বাস্তবধর্মী রচনা ‘অ্যা হিস্ট্রি অফ দা শিখস’।
১৯৮০ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি সাংসদ ছিলেন। ১৯৭৪ সালে পান পদ্ম ভূষণ। তবে ৮৪ সালে স্বর্ণ মন্দিরে সেনা হামলার পর ভারত সরকারের দেয়া পদ্ম ভূষণ সম্মান ফিরিয়ে দেন খুশবন্ত। ২০০৭ সালে তাকে পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত করা হয়।