নীলফামারী প্রতিনিধি: ইসলামী ব্যাংক নীলফামারী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার নীলফামারী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে শাখা চত্বরে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রংপুর যোনের যোন প্রধান তাহের আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা বেগম ও ইসলামী ব্যাংকের প্যানেল আইনজীবি শহীদুল ইসলাম। এ বছর এ শাখার অধীনে ৬জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি ও ৩শ’৪০জনকে শিক্ষা উপকরণ দেয়া হয়।