হিলি প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাকুড়ি রেলগেট এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক বৃদ্ধা মারা যায়। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার সময় হিলি-বিরামপুর পাকা রাস্তার পার্শে ঝড়ে পড়া গাছের পাতা কুড়ানোর সময় অসর্তকভাবে মাইক্রোবাসটি ওভারট্রেক করতে গেলে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে বৃদ্ধাটি ঘটানা স্থলেই মারা যায়। নিহত বৃদ্ধার নাম মজিদা বেওয়া (৭০)। নিহত ওই বৃদ্ধার বাড়ী ঘটনাস্থলে কাছে নওপাড়ায়। খরব পেয়ে হাকিমপুর থানার এস আই হাসান ঘটনাস্থল পরিদর্শনে গেলে নিহতের পরিবারের কোন অভিযোগ না করায় মৃতের দাফন সম্পন্ন করার অনুমতি দেয়।