ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম বলেছেন, স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান ছিল না। তাই স্বাধীনতা দিবসে তার স্যালুট নেয়ার অধিকার নেই।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইতিহাসের ইতিহাস শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, জাসদ (রব) সভাপতি আ স ম আবদুর রব এবং সভাপতিত্ব করেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান।
তিনি বলেন, চার বছর ভারতে মগজ ধোলাই করে দেশে ফিরে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজমুকুট মাথায় নিয়েছেন। আওয়ামী লীগকে তার পিতা আরও আগেই বাকশালের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এখন সেই মগজ ধোলাইয়ে ভারতের অনুগত হয়ে দেশ পরিচালনা করছেন।
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ব্যারোমিটারের হিসেবে ৫ জানুয়ারির নির্বাচনও এ নির্বাচনের মতোই ফলাফল হতো।