• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাবনায় জামায়াতে নজিরবিহীন গণপদত্যাগ

jamat-1সিসি নিউজ: নির্বাচনে কেন্দ্রের নির্দেশ অমান্য করে বিদ্রোহী হওয়া অন্য রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ ঘটনা হলেও জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এটা একেবারেই বিরল। কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরে এই বিরল ঘটনাটিই ঘটলো পাবনায়।
বেড়া উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাজ করার জন্য স্থানীয় জামায়াতকে নির্দেশ দেন জেলা আমির। কিন্তু নির্দেশ অমান্য করে নেতাকর্মীরা গণপদত্যাগ শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় জরুরি রোকন বৈঠকে বেড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন আমিরসহ ১৮৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, সম্প্রতি জেলা আমির মাওলানা জহুরুল ইসলাম বেড়া উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আব্দুল বাসেতকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন। এতে ওই উপজেলার জামায়াত নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেন। পরে জেলা আমিরের এ নির্দেশের প্রতিবাদে রাতেই গণপদত্যাগ শুরু করেন তারা।
বিষয়টি বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান নিশ্চিত করেছেন। তবে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম মুঠোফোনে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ