ঢাকা: উপজেলা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটের আগে ঢাকাসহ ছয় জেলায় পুলিশ সুপার সমপর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোরে পাঠানো হয়েছে। যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার করে ঢাকা মহানগরে আনা হয়েছে।
খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানকে উপ-পুলিশ কমিশনার করে বরিশালে পাঠানো হয়েছে। খুলনায় তার স্থানে এসেছেন লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান।
ঢাকার উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফকে নোয়াখালীর পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। বরিশালের উপ-পুলিশ কমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সুপার করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।