• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দপুর এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

H S Cসিসি নিউজ: ২০১৪ ইং সালের এইচ এসসি ও আলিম পরীক্ষার্থীদের বিদায় দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর উপজেলা শাখা। গত শুক্রবার শহরের একটি মিলনায়তনে ওই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল উপলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মুহিত।
সংগঠনের উপজেলা শাখার সেক্রেটারি মোঃ শরীফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর শহর শাখার সভাপতি মোঃ সাহ্বাজ উদ্দিন সবুজ, সৈয়দপুর কলেজ শাখার সভাপতি মোঃ আরশাদ আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্রদের মধ্যে মেধা ও নৈতিকতার সমন্বয় সাধন করে মেধাবী ও আদর্শ নাগরিক তৈরিই ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য। বুদ্ধিমত্তা, বিচণতা ও সাহসিকতার সঙ্গে ছাত্রদের কর্ণকুহরে ইসলামের সুমহান দাওয়াত ও মুক্তির বাণী পৌঁছে দেওয়া দিতে হবে। এছাড়া পৃথক পৃথক ভাবে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদেরকে বিদায় সংবর্ধনা ও একাডেমীক অনুসংগ উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ