• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে চান এরশাদ

Arsadঢাকা: প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সুর মিলিয়ে স্থানীয় সরকারের নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে মত দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও ।

সম্প্রতি জয়ের দেয়া এ সংক্রান্ত বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, “তার ওই প্রস্তাবের পেছনে যুক্তি আছে। আমিও তাকে সমর্থন করি। তবে সেই সঙ্গে নির্বাচন পদ্ধতি যদি পরিবর্তন করা হয় তাহলে আরো ভালো হয়।” শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিক ও সমাজসেবক শেখ জামাল ইউ আহাম্মেদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মত দেন।

এরশাদ বলেন, ‘বর্তমান পদ্ধতিতে উপজেলা নির্বাচন হলে সঠিকভাবে কোনো দলের জনপ্রিয়তা যাচাই হয় না। যদি দলীয়ভাবে প্রার্থী দেয়া হয় তাহলে সঠিকভাবে জনপ্রিয়তা যাচাই সম্ভব।’ তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের বর্তমান পদ্ধতি পরিবর্তন করা হলে সব সমস্যার সমাধান হবে।’ গত ১৭ মার্চ রংপুরে এক কর্মী সম্মেলনে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচনই দলীয়ভাবে হওয়ার পক্ষে মত দেন সজীব ওয়াজেদ জয়।

জয়ের ওই প্রস্তাবকে সমর্থন জানিয়ে এরশাদ বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। নির্বাচন সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি। এক্ষেত্রে জয় যে প্রস্তাব দিয়েছে তার পেছনে অনেক যুক্তি আছে।’ তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কারণে একক প্রার্থীরা পরাজিত হচ্ছেন। দলীয়ভাবে একক প্রার্থী দেয়া হলে এমন হবে না।’

এরশাদ বলেন, ‘একাদশতম জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি নতুনভাবে আসবে। এজন্য সবাই প্রস্তুত থাকুন।’ এ সময় আরো বক্তব্য রাখেন- পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাংবাদিক শেখ জামাল ইউ আহাম্মেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ