• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বদরগঞ্জে ভিক্ষুকের শিশু কন্যাকে ধর্ষণ

Dorson-3 (2)বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক ভিক্ষুকের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই শিশু দামোদরপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী। এব্যাপারে শনিবার বদরগঞ্জ থানায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট নয়াপাড়া গ্রামের কাদের আলীর ছেলে আফজালের (৩৫) বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
জানা গেছে, উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট নয়াপাড়া গ্রামের মৃত আজমল হকের শিশু কন্যা ছবি (ছদ্দ নাম) তার পিতার মৃত্যুর পর মা ও খালার কাছে থাকে। ওই শিশুটি তার মা ও খালাকে নিয়ে অন্যের বাড়িতে থাকে। বর্তমানে সে তালুক দামোদরপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ছে। ধর্ষণের শিকার শিশুটির খাওয়া ও পড়াশুনার খরচ যোগাতে মা এবং খালা প্রতিদিনের মত ভিক্ষা করতে বের হন। ঘটনার দিন গত শুক্রবার (২১ মার্চ) তার মা ও খালা ভিক্ষাবৃত্তি করে দিবাগত রাত ১১ টা পর্যন্ত বাড়ীতে ফিরে না আসলে, শিশুটি ঘুমিয়ে পড়ে। এ অবস্থায় দীর্ঘদিন থেকে সুযোগের সন্ধানে থাকা আফজাল হোসেন ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনাটি প্রকাশ হলে, এলাকায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় শনিবার আফজাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন শিশুটির খালা।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান চৌধুরী বলেন, ঘটনা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ