• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাহারোলে দু’দিন ব্যাপী শিশু মেলার উদ্বোধন

sisumala,1কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়) শীর্ষক কর্মসূচীর আওতায় কাহারোলে দু’দিন ব্যাপী শিশুমেলার আয়োজন করা হয়েছে। দিনাজপুর জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন কাহারোল এর যৌথ উদ্যেগে ২৩ ও ২৪ মার্চ কাহারোল উপজেলা পরিষদ চত্তরে  অনুষ্ঠিত ওই মেলা আজ রবিবার  দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মেলার উদ্বোধন ঘোষনা করেন। মেলা উপলক্ষ্যে শিশুদের নিয়ে এক বণাঢ্য র‌্যালী উপজেলা চত্তর থেকে বের হয়ে কাহারোল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন, থানা ইনচার্জ মোঃ মোসাব্বেরুল হক্ ও কাহারোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছাঃ আঞ্জুমান আরা বেগম। আলোচনা শেষে প্রধান অতিথি মেলায় স্টল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ