• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে ২ মাদকসেবীর ছয়মাস করে কারাদন্ড

Adalotনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে দুই মাদকসেবীর ছয় মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাবেত আলী ওই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার টুপামারী ইউনিয়নের বনবিভাগ গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গির আলম(৩৫) ও নীলফামারী পৌর এলাকার বারইপাড়া মহল্লার আবদার আলীর ছেলে আজাদুল ইসলাম(৩৫)।
পুলিশ জানায়, শনিবার রাতে নীলফামারী-ডোমার সড়কের রশিদা ফিলিং স্টেশন চত্তরে জাহাঙ্গির এবং শহরের ছমির উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ চত্তরে মাদক সেবনের সময় আজাদুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালদের বিচারক তাদের ছয়মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহজাহান পাশা জানান, দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ