সিসি নিউজ: নীলফামারীর ডিমলা সুন্দরখাতা সফিকুল গণি স্বপন আলিম মাদ্রাসায় ইসলামের ইতিহাসের প্রভাষক হলেও জীব বিজ্ঞানের প্রভাষক হিসেবে চাকরি করছেন এক শিক্ষক। এমনকি এমপিও সীটে সে বিষয়ও তার নাম ভুল থাকলেও বেতন ভাতা তুলতে ওই শিক্ষকের কোন সমস্যা হচ্ছে না। সূত্র মতে প্রতিষ্ঠানটির আলিম শাখায় ইসলামের ইতিহাসের শিক্ষক হিসাবে ২০১১সালের ১ জুলাই মাজেদুল ইসলাম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু গত জানুয়ারী মাসের প্রতিষ্ঠানটির এমপিও সিটে জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসাবে মহিবুল ইসলাম নামে এক শিক্ষকের নাম আসে। যার ইনডেস্ক ২১০৩৩২৬। কিন্তু এটি সংশোধন না করে কর্তৃপক্ষ ইসলামের ইতিহাসের প্রভাষক মাজেদুলকে জীব বিজ্ঞানের প্রভাষক মহিবুল বানিয়ে বেতন সীট তৈরী করেন। যা গত বুধবার সোনালী ব্যাংক ডিমলা শাখা থেকে বেতনের টাকা উত্তোলন করা হয়। মাদ্রাসার অধ্য এ এল মোহাম্মদ তৈয়বুর রহমান, বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, সহ-সভাপতি পুত্র হওয়ায় বাধ্য হয়ে ইসলামের ইতিহাসে পাস করলেও জীববিজ্ঞান শিক্ষক হিসেবে বিল প্রদান করতে হয়েছে। তিনি বলেন, এমপিও সিটে মাজেদুল ইসলামের পরিবর্তে মহিবুল ইসলামের নাম এসেছে। মহিবুল ইসলাম নামে কোন শিক্ষক তার প্রতিষ্ঠানে নেই। জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।