• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্লীলতাহানির শিকার অভিনেত্রী নাগমা!

Nagmaআন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতের নির্বাচনী প্রচারে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হলেন কংগ্রেস প্রার্থী ও এক সময়ের বলিউড হার্টথ্রুব অভিনেত্রী নাগমা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, আজ রবিবার সকালে উত্তরপ্রদেশের মেরঠ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী নাগমা হাপুরে নির্বাচনী প্রচারে যান। সেখানে তার দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। এ সময়ে নাগমার সঙ্গে কংগ্রেসের দলীয় কর্মীদের সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক গজরাজ শর্মাও।
অভিযোগ পাওয়া গেছে, বিধায়ক গজরাজ নাগমার গায়ে হাত দেন। নাগমা বিরক্ত হয়ে বিধায়কের হাত সরিয়ে দেয়ার পরেও একই কাজ করতে থাকেন তিনি। এরপর বলিউড স্টার নাগমা রাগ দেখিয়ে সভা ছেড়ে বেরিয়ে যান। বেশ কিছু মহিলা সংগঠন এ ঘটনায় বিধায়কের ক্ষমা প্রার্থনা দাবি করেছেন। বিধায়ক গজরাজ অবশ্য পুরো অভিযোগ অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ