• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৃহস্পতিবার স্থগিত কেন্দ্রের পুন:ভোটগ্রহণ

ECঢাকা: চতুর্থ দফার উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে ৬ জেলার ৩২ ভোটকেন্দ্রের ভোটগ্রহণ সম্ভব হয়নি। স্থগিত ওই ৩২ কেন্দ্রের মধ্যে ভোটের পার্থক্যের ওপর ভিত্তি করে ১৪টি কেন্দ্রে পুন:ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার কেন্দ্রগুলোতে পুন:ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন সচিবালয় (ইসি)। পুন:ভোটগ্রহণ অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং ফের যেন সহিংসতা না ঘটে সে লক্ষ্যে সংশ্লিষ্ট ৬ জেলা প্রশাসককে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, সোমবার সকালে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
চাঁদপুর, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার প্রশাসককে এ নির্দেশ দিয়েছে ইসি।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে স্থগিতকৃত চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ২টি, লক্ষ্মীপুর জেলার কমলনগরে ১টি, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১টি, বরিশালের হিজলায় ৩টি, ময়মনসিংহের গৌরীপুরে ৩টি ও মুক্তাগাছায় ৩টি এবং কুমিল্লা জেলার তিতাস উপজেলায় ১টি কেন্দ্রে পুন:ভোটগ্রহণ করা হবে।
এ জন্য হাজীগঞ্জ উপজেলায় ২ জন, কমলনগর উপজেলায় ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, হিজলা উপজেলায় ৩ জন, গৌরিপুর ৩ জন ও মুক্তাগাছা উপজেলা ৩ জন এবং তিতাস উপজেলায় ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ