• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের এমএস কোর্সের ওরিয়েন্টেশন

haji_mohammad_danesh_science_and_technology_university_dinjpur_bd_17963দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের ২০১৪-১৫ শিাবর্ষের এমএস কোর্সে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন সোমবার উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. মামুনুর রশীদ’র সভাপতিত্ব অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন নূর হক, শামীমা নাজনীন ও উম্মে ফাতিমা। শিক্ষার্থীরা সময়মত কোর্স সম্পন্নসহ যুগোপযোগী গবেষণা কর্মকান্ড পরিচালনার জন্য শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। শিক্ষকরাদের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।
প্রফেসর ড. মো. মামুনুর রশীদ বলেন, এই এলাকার কৃষকদের সমস্যা সমাধানে ফসলের রোগ দমনের উপর নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে। তিনি নতুন ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও গবেষণা কাজে আরো অধিক মনোযোগী ও দায়িত্ববান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, প্রফেসর ড. এ.টি.এম. শফিকুল ইসলাম, প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসান, সহযোগী অধ্যাপক ড. মো. মহিদুল হাসানসহ বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অফিস কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. শামীম হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ